জেলার খবর

ভূঞাপুরে চুরি করতে গিয়ে ধরা আ. লীগ নেতা

ভূঞাপুরে চুরি করতে গিয়ে ধরা আ. লীগ নেতা
ভূঞাপুরে চুরি করতে গিয়ে ধরা আ. লীগ নেতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামে সিঁধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহীন খান। পরে পিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সহবতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহীন অনেক দিন ধরে চুরির সঙ্গে জড়িত। সে একজন দাগি চোর। আগে একাধিকবার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরাও পড়েছিল সে। এলাকাবাসী তার অত্যাচার থেকে রেহাই পেতে তাকে ইউপি সদস্য নির্বাচিত করে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর কিছুদিন চুরি করা থেকে বিরত থাকে। পরে সে আবার চুরি শুরু করে।

যে বাড়িতে চুরি করতে গিয়ে শাহীন ধরা পড়ে সেই বাড়ির মালিক মুক্তিযোদ্ধা হাশেম মিয়া। তাঁর ছেলে ওসমান গনি বলেন, শুক্রবার রাতে ইরি জমিতে পানি দিয়ে বাড়িতে এসে কুখ্যাত সিঁধেল চোর শাহীনকে দৌড়ে যেতে দেখেন। তখন ডাকাডাকি করলে এলাকাবাসী এসে শাহীনকে ধরে ফেলে। পরে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা বলেন, ‘বিষয়টি শুনেছি। বর্তমান ইউপি সদস্য তোফাজ্জল হোসেন গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছেন।’

সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরু সরকার বলেন, ‘বিষয়টি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে জানিয়েছি। তিনি তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন। আর তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, আহত অবস্থায় গতকাল সকালে শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ