জেলার খবর

নারায়ণগঞ্জে হতদরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জে হতদরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
নারায়ণগঞ্জে হতদরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নের দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে সেনাবাহিনী।

রোববার সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকা থেকে এ সেবা কার্যক্রম শুরু করেন তারা।

এতে করে সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি তাদের সঙ্গে সৃষ্টি হচ্ছে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্ক। সেনা কর্মকর্তারা বলছেন, মানুষকে ঘরে রাখার ব্যাপারে সচেতন করার পাশাপাশি তাদের খাদ্য সংকট দূর করতেই সেনাবাহিনীর এ প্রচেষ্টা।

সেনা কর্মকর্তারা জানান, আইইডিসিআর নারায়ণগঞ্জকে রেডজোন হিসেবে চিহ্নিত করলে গত ২৪ মার্চ থেকেই জেলায় মাঠে নামে সেনাবাহিনী।

পরে ৭ এপ্রিল রাতে সরকার পুরো জেলাকে লকডাউন ঘোষণা করলে সেনা কার্যক্রম আরও জোরদার করা হয়। টহল কার্যক্রমসহ করোনার ভয়াবহতার ব্যাপারে বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণও করেন তারা।

তবে লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের খাদ্য সংকটের বিষয়টি উপলব্ধি করে হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

এ উদ্যোগ বাস্তবায়ন করতে ফতুল্লার লামাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, সমপরিমাণ তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেন কর্মহীন অসহায় পরিবারের মানুষের হাতে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যার যার ঘরে থাকতে অনুরোধও করেন সেনা কর্মকর্তারা।

সেনাবাহিনীর এই কাজে সহযোগিতা করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবক।

এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো ধরনের সহযোগিতা না পেয়ে অনাহারে এবং হতাশায় জীবনযাপন করছিলেন কুতুবপুর এলাকার নিম্নআয়ের পরিবারগুলো।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমবারের মতো তারা সহায়তা পেলেন। এই খাদ্য সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি পেয়ে দুশ্চিন্তামুক্ত হওয়ার কথা জানান অসহায় মানুষগুলো।

সেনাবাহিনীর ৪৫ এমএলআরএসের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর আহসানউজ্জামান জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো কোনো এলাকায় ত্রাণ বা খাদ্য সহযোগিতা পৌঁছায়নি- সে বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন এবং তথ্য সংগ্রহ করছেন।

সেই আলোকে সোমবার থেকে কুতুবপুর এলাকার একেবারেই নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী নিজেরাই পৌঁছে দিয়েছেন। এতে করে একেকটি পরিবারের অন্তত ১৫ থেকে ২০ দিনের খাবারের চাহিদা পূরণ হবে বলে তিনি মনে করেন।

পর্যায়ক্রমে জেলার অন্য এলাকাতেও দুস্থদের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান সেনাবাহিনীর ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ