জেলার খবর

চুয়াডাঙ্গায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জসিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

জসিম উপজেলার নতুনপাড়া নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।

থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামে জসিম মন্ডলকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন। জসিম পরে বিজিবি সদস্যদের জানান, রাত ১২টার দিকে তার সহযোগীরা ভারত থেকে সদরপাড়া সীমান্ত দিয়ে ফেনসিডিলের বড় একটা চালান নিয়ে আসবে। জসিমের স্বীকারোক্তি মোতাবেক বিজিবি সদস্যরা রাতে সদরপাড়া সীমান্তের ভড়ভড়িয়া আমবাগানে ওঁৎ পেতে থাকেন। রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের চোরাচালানি দল ফেনসিডিল পার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বিজিবির উপর গুলি চালায়। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। এক পর্যায়ে জসিম পালানোর চেষ্টা করলে চোরাচালানিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং অন্যরা পালিয়ে যায়।

চোরাচালানিদের হাসুয়ার আঘাতে বিজিবির ল্যান্স নায়েক মহিউদ্দীন এবং সিপাহী ডালিম গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানা ওসি সাইফুল ইসলাম বলেন, জসিম মন্ডলের নামে জীবননগর থানায় একটি মাদক মামলা আছে। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ শ’ বোতল ফেনসিডিল, একটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ