জেলার খবর

রাজশাহীতে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

রাজশাহীতে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত
রাজশাহীতে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

রাজশাহীতে বাবা এবং দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার পালপুর এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় নিহত মাইনুলের সাথে তার বাবা সাবদুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাবদুল এবং তার আরও দুই ছেলে হাসিবুল ও লিটন তর্কবিতর্কের সাথে যুক্ত হয়।

এসময় মাইনুলকে তারা লাঠি এবং ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন। তাদের আঘাতে মাইনুল গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মাইনুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই নিহত মাইনুলের বাবা এবং দুই ভাই বাড়ি থেকে পালিয়েছেন। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। নিহত মাইনুলের ময়না তদন্তের পর এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ