জেলার খবর

পটুয়াখালীতে যুবলীগের হামলায় পুলিশ, সাংবাদিকসহ আহত ১০

পটুয়াখালীতে যুবলীগের হামলায় পুলিশ, সাংবাদিকসহ আহত ১০
পটুয়াখালীতে যুবলীগের হামলায় পুলিশ, সাংবাদিকসহ আহত ১০

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের ওপর যুবলীগের হামলার আট পুলিশ সদস্যসহ দুজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে ইউনিয়ন যুবলীগ সভাপতির নের্তৃত্বে এ ঘটনা ঘটে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. ফারুক হোসেন জানান, রাতে গলাচিপা থেকে ৭-৮ জন যুবক রতনদী তালতলী এলাকার শহীদুল মোল্লা জাহিদকে পাওনা টাকার দাবিতে অপহরণ করতে গেলে সেখানে থমথমে পরিস্থিতির তৈরি হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় দুপক্ষকে থানায় যাওয়ার পরামর্শ দিয়ে পুলিশ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জটলা পাকাতে নিষেধ করে।

তিনি বলেন, এতে স্থানীয় যুবলীগ সভাপতি রিয়াজ খলিফা ও তার বাহিনী পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাশের ইউনিয়ন পরিষদে আশ্রয় নিলে সেখানে রিয়াজেরনের্তৃত্বে তার দলের লোকজন আবার পুলিশের হামলা চালায়। এ সময় আটজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এসময় পুলিশ সদস্যদের ইউপি কার্যালয়ে আটকে রেখে বাইরে পাহারা বসায় হামলাকারীরা।

পুলিশের ওই কর্মকর্তা জানান, পরে খবর পেয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের ওপরও একই কায়দায় ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোটা নিয়ে হামলা চালান। এ সময় তারা পুলিশের পিকআপ ভ্যানের গ্লাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এছাড়া ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে মাইটিভির গলাচিপা প্রতিনিধি সাইদ হাসান এলাহি ও এশিয়ান টিভির প্রতিনিধি সাব্বির আহমেদ ইমন আহত হন।

পরে, ঘটনাস্থল থেকে মূলহোতা ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফাসহ, হামলাকারী খোকন, শাহরিয়ার সিফাত ও রাসেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় গলাচিপা থানায় পুলিশ ও সাংবাদিক বাদী হয়ে পৃথক মামলা করেছেন।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ