জেলার খবর

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার
ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার

রাজধানীর কাঁঠালবাগানে ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার সম্পা (৪৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কাঁঠালবাগানের একটি বাসায় ছয় মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন। তিনি একটি দোকানে কাজ করতেন। করোনা ভাইরাসের কারণে তিনি এখন বেকার থাকায় এক মাসের ভাড়া দিতে পারেননি।

কুলসুম-সেলিম দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে এক মাসের ভাড়া বকেয়া পড়েছে। বাড়ির মালিকের কাছে অনেক অনুরোধ করলেও তারা কোনো কথা শোনেননি। বরং রাতেই বাড়ির মালিক সম্পা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেন যে আমরা নাকি তাকে মারধর করেছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বিষয়টি মিথ্যা।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, শনিবার ঝড়ের রাতে জোর করে তিন শিশুসহ তাদের বের করে দিলে বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই হয় পরিবারটির। পরদিন পুলিশ ও র‌্যাব বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দম্পত্তি কলাবাগান থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, এরপর থেকে বাড়ির মালিক ও তার স্বামীকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সোমবার ওই পরিবারকে বাড়িতে তুলে দেন র‌্যাব সদস্যরা। কিন্তু তারপরও ওই দম্পত্তিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল মালিক দম্পতি। শেষ পর্যন্ত বাড়ির মালিক সম্পাকে গ্রেফতার করে র‌্যাব।/ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ