জেলার খবর

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে চারজনের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, স্থানীয়রা ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়।

বাড়ির মালিক মালয়েশিয়া প্রবাসী কাজল। তিনি ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা। জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলেকে রেখে কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

কাজলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রী ফাতেমা আক্তার (৪০), বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৬) লাশ।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ সাংবাদিকদের জানিয়েছেন, তার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে, তার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে ফোর্স গিয়েছে। লাশ উদ্ধারের পর তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ