জেলার খবর

মারা গেছেন মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত সেই মহিম

মারা গেছেন মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত সেই মহিম
মারা গেছেন মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত সেই মহিম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি'র গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারের গুলিতে আহত মুহিন হোসেন মহিম (৩৪) মারা গেছেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এএসআই কিশোর সরকারের গুলিতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও মাহিন উদ্দিন মহিম (৩৪) নামে আরেকজন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার ৮ দিন পর ভোরে তার মৃত্যু হয়েছে। মহিম টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

অভিযুক্ত পুলিশের এএসআই কিশোর কুমার মন্ডলকে পরের দিন শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এএসআই কিশোর কুমার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।/বাংলাদেশপ্রতিদিন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ