জেলার খবর

রংপুরে ট্রাকচাপায় নারীসহ নিহত তিন, আহত ৫

রংপুরে ট্রাকচাপায় নারীসহ নিহত তিন, আহত ৫
রংপুরে ট্রাকচাপায় নারীসহ নিহত তিন, আহত ৫

রংপুরে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় আরও ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ইনতাজ আলী (৩৫), রনজিতা (২৭) নামে দুই জনের নাম পরিচয় জানা গেছে। তারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এ দুর্ঘটনা ঘটেছে।

রংপুর সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী রংপুরের দিকে যাচ্ছিলেন। পাগলাপীর এলাকায় পৌঁছালে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক পেছন দিক থেকে অটোরিকশা দুটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ট্রাকটি রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পাগলপীর এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটির ডান পাশের চাকা ফেটে যায়। এতে বিপরীত দিকে আসা অটোরিকশা দুটিকে চাপা দেয় নিয়ন্ত্রণহীন ট্রাকটি।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও পাঁচ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন; দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নেয় বলেও জানান ওসি সাজেদুল ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ