জেলার খবর

সাতকানিয়ায় একই পরিবারে ৬ জনের শরীরে করোনা

সাতকানিয়ায় একই পরিবারে ৬ জনের শরীরে করোনা
সাতকানিয়ায় একই পরিবারে ৬ জনের শরীরে করোনা

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একই পরিবারে ছয়জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন তিনজন নারী ও ৩ জন পুরুষ। এটা সাতকানিয়ায় প্রথম করোনা সংক্রমণ পাওয়া ব্যক্তির মেয়েসহ জামাতার পরিবার। এই পরিবারে মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৯ এপ্রিল উপজেলার পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগরের বাসিন্দা চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পর নমুনা সংগ্রহে মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তির কাফন দাফনে আসা প্রতিবেশী, স্ত্রী, ছেলে ও পরবর্তীতে জামাতাসহ ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

রোববার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ- আলম বলেন, উপজেলার মাদার্শা রুপনর এলাকার একই পরিবারে নতুন করে ৬ জন করোনা শনাক্ত হয়েছেন। কয়েকদিন আগে ওই পরিবারে একজন পুরুষের শরীরে সংক্রমণ পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল আ্যন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে। রাতে তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

সংক্রমিতরা হলেন চট্টগ্রামে প্রথম করোনায় মারা যাওয়া বৃদ্ধের মেয়ে, তার স্বামী, শাশুড়ি, ভাসুর, ভাসুরের স্ত্রী ও তাদের দুই ছেলে। তাদের প্রথম থেকে লকডাউন করা হয়েছে। এ পর্যন্ত সাতকানিয়ায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি মারা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ