জেলার খবর

মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা: মূলহোতা পারভেজ গ্রেফতার

মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা: মূলহোতা পারভেজ গ্রেফতার
মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা: মূলহোতা পারভেজ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার দিবাগত রাতে উপজেলার আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ শ্রীপুর উপজেলার আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারভেজকে শ্রীপুরের আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

পরে স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটির নিচ থেকে মোবাইল ফোন, পায়জামার পকেট থেকে তিনটি গলার চেইন, কানের দুল ও লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে কয়েকজন অংশ নিয়েছিলেন।

বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে।

নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ