জেলার খবর

রাজশাহীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রাজশাহীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রাজশাহীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন রাসেল রানা (৩০) নামে এক যুবক। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই দেলোয়ার হোসেন (২৮) পলাতক রয়েছেন।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, জমিতে পানি সেচ দিতে যাওয়াকে কেন্দ্র করে বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই দেলোয়ার বড় ভাই রাসেলের বুকে ধান কাটার কাঁচি দিয়ে আঘাত করেন। এতে রাসেল মারাত্মকভাবে আহত হন। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হবে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ