জেলার খবর

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন ইউপিডিএফ সদস্যসহ ২ জন। মঙ্গলবার সকালে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও বানছড়া এলাকার বাসিন্দা বাঙ্গাল্যা চাকমা।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারে কাজ করছে তারা। কারা, কিভাবে হামলা চালিয়েছে- সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। তিনি দাবি করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, 'লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি। এলাকায় সেনাবাহিনীসহ টহল জোরদার করা হয়েছে।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ