জেলার খবর

গাজীপুরে মসজিদ খুলে দেয়ার ঘোষণা মেয়রের

গাজীপুরে মসজিদ খুলে দেয়ার ঘোষণা মেয়রের
গাজীপুরে মসজিদ খুলে দেয়ার ঘোষণা মেয়রের

গাজীপুর মহানগরীর মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরীর মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। বেশী সংক্রমিত হয়েছে উপজেলা পর্যায়ে। আর যেহেতু গাজীপুরের গার্মেন্টস গুলো খুলে দেওয়া হয়েছে, তাই রমজান মাসে এখন আর মসজিদে অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। কোনা বাধা ছাড়াই শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন।

তিনি বলেন, করোনা মুক্ত ওয়ার্ডগুলোর মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারবে। এত কোনো সমস্যা নেই। তবে ওইসব এলাকায় যেন বাইরে থেকে কোনো লোক করোনার উপসর্গ নিয়ে আসতে না পারে, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মসজিদে জামাতে পাঁচ জনের বেশি এবং জুমার নামাজে ১০ জনের বেশি অংশ নিতে পারবে না বলে জানানো হয়। এরপর গত ২৪ এপ্রিল রমজানে মসজিদে গিয়ে জামাতে ১২ জন মুসল্লি তারাবির নামাজ আদায় করতে পারবেন বলেও জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ