জেলার খবর

চাল চুরির অভিযোগে ছেলেসহ আ’লীগ নেতা আটক

চাল চুরির অভিযোগে ছেলেসহ আ’লীগ নেতা আটক
চাল চুরির অভিযোগে ছেলেসহ আ’লীগ নেতা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল চুরির অভিযোগে ছেলেসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

দীর্ঘদিন থেকে তারা উপকার ভোগীদের চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তাদের আটক করা হয়।

আটকেরা হলেনে-আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮)।

র‌্যাবের এএসপি একেএম কামরুজ্জামান জানান, বুধবার কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সঙ্গে সাক্ষাত করে অভিযোগের সত্যতা পান। বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় আওয়ামী লীগ নেতা ডিলার আব্দুল্লাহ্ ও তার ছেলেকে আটক করা হয়।

তিনি জানান, গোলের হাওর ও এর আশপাশের এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, এ পর্যন্ত ১২ বার চাল বিলির জন্য আসলেও তারা কেউ কেউ একবার, আবার কেউ ৪-৫ বার পাওয়ার পর আর চাল পাননি। এ চালগুলো সুকৌশলে উপকারভোগীর মাঝে বিলি না করে রাতের আঁধারে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে বাজার চৌকিদার আটক করে। এর সত্যতাও পাওয়া যায়। সবকিছু বিবেচনা করে তাদের চ্যালেঞ্জ করলে তাদের কাছ থেকে ২১০ কেজি চাল উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে উপকার ভোগীদের টিপসই জাল করে চাল আত্মসাৎ করে বিক্রি করে আসছিল এর প্রমাণ পাওয়া গিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। /সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ