জেলার খবর

চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির তেল

চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির তেল
চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির তেল

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য পণ্যগুলো খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রয় করার কথা। কিন্তু এমন ন্যায্য মূল্যের টিসিবির বোতলজাত ২২৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় মুদি দোকান থেকে।

বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েত বাজার মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম স্টোর নামে একটি মুদি দোকান থেকে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত টিসিবির পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সয়াবিন তেল উপজেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘আবুল কালাম স্টোর নামে ওই মুদি দোকানি খোলা বাজারে বিক্রির জন্য সরকারি প্রতিষ্ঠান টিসিবির সয়াবিন তেল নিজের মুদি দোকানে বিক্রি করছিলেন। ওই মুদি দোকান থেকে ২২৭ লিটার টিসিবির বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির দায়ে দোকানি আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সয়াবিন তেল উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হয়।’ / বিডিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ