জেলার খবর

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৮

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৮
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৮

নড়াইলের কালিয়া উপজেলার জোকা-ধুসাহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের আটজনকে আটক করেছে পুলিশ। এসময় অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার।

এলাকাবাসীর বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের জোকা-ধুসাহাটি গ্রামের এম এম পাভেল গ্রুপের সঙ্গে ইউপি মেম্বার রিংকু শেখ গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার দুপুর ১২টার দিকে উভয়পক্ষ ঢাল, সড়কি, টেটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় সালামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাভেল গ্রুপের মোহাম্মদ আলীকে (৪৫) কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা। এছাড়া, একই গ্রুপের এনায়েত শরীফ (৫৫) ও কুদ্দুস শরীফ (৬০) আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত আলীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এছাড়া, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকটি বাড়ি ভাংচুর এবং কলাসহ অন্যান্য গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

এদিকে, সংঘর্ষ ঠেকাতে গিয়ে কালিয়া থানার কনস্টেবল (পুলিশের গাড়ির চালক) আতিকুর রহমান (৩২) বাম হাতে টেটাবিদ্ধ হন। পরে বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়ে কেটে টেটা বের করা হয়। আহত পুলিশ সদস্যকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় উভয়পক্ষের ৮জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বিবাদমান দুইপক্ষের কেউ এখনো পর্যন্ত মামলা করেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ