জেলার খবর

পঙ্গপাল সদৃশ পোকা টেকনাফে, দ্রুত খেয়ে ফেলছে কাঁচাপাতা

পঙ্গপাল সদৃশ পোকা টেকনাফে, দ্রুত খেয়ে ফেলছে কাঁচাপাতা
পঙ্গপাল সদৃশ পোকা টেকনাফে, দ্রুত খেয়ে ফেলছে কাঁচাপাতা

কক্সবাজারের টেকনাফে একটি বাড়ির বাগানে পঙ্গপালের মত ছোট পোকা গাছপালা খেয়ে সাবাড় করে ফেলছে। দল বেঁধে গাছের পাতা ও শাখায় বসে একের পর এক পাতা খেয়ে নষ্ট করছে শত শত পোকা।

এটির ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাড়ির মালিক। এ খবর ছড়িয়ে পড়লে জেলা কৃষি অফিসের পক্ষ থেকে ছবি তুলে কৃষি গবেষণাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী গ্রামে ঐ বাড়ির বাগানে লতাপাতা, আগাছা থেকে শুরু করে শুকনো পাতা, কাঁচাপাতা ও গাছের শাখা-প্রশাখায় সারি সারি পোকা। কোথাও গাছের শাখা আছে পাতা নেই। আবার কোথাও পোকায় খাওয়ার মত ছিদ্রযুক্ত পাতা। একটি গাছের নিচে রয়েছে কিছু ছাই। যাতে আগুন জ্বালিয়ে পোকা দমনের চেষ্টা করেও কাজ হয়নি।

বাড়ির মালিক সোহেল সিকদার জানান, আম গাছের অবস্থা দেখতে গিয়ে কয়েকদিন ধরে তিনি দেখেন শত শত পোকা। আম গাছ, তেরশল গাছসহ অন্য বেশকটি গাছের পাতা খেয়ে ফেলছে।

দিন দিন পোকার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি পাখাও দেখা যাচ্ছে। এসব পোকা দেখতে পঙ্গপালের মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, পোকার ছবি দেখার পর কক্সবাজার জেলা অফিসে পাঠানো হয়েছিল। পঙ্গপালের পাখা থাকে এবং সহজে উড়তে পারে। এটির তেমন পাখা দেখা যায়নি, তবে এদিক ওদিক লাফাতে পারে। যেহেতু কাঁচাপাতা খেয়ে ফেলছে তাই এটি ক্ষতিকর পোকা।

টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো হাদিউর রহমান বলেন, পোকার নমুনা সংগ্রহ করে গবেষণাগারের পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সেখান থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এসব পোকা যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সে জন্য কয়েকবার কীটনাশক স্প্রে করা হয়েছে।

এদিকে গতরাতে সোহেল সিকদার ফেসবুকে বলেন, এ পোকাগুলো পঙ্গপাল নয়। এ বিষয়ে গুজব না ছড়াতে অনুরোধ জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ