জেলার খবর

ময়মনসিংহে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় হতে চাঁদা আদায় করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন— আব্দুল মান্নান (২২), মো. বাবু (২৯), শফিকুল ইসলাম রাজা (২৪), নাহিদ মিয়া (১৮), মানিক মিয়া (৩৫), ইউনুস আলী (৫৫)।

ওসি শাহ্ কামাল হোসেন জানান, লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা যখন পায়ে হেঁটে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, তখন এক শ্রেণির সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন হতে চাঁদা আদায় করছে।

বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে ওই চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে দিঘারকান্দা বাইপাস মোড় হতে চাঁদা আদায় করার সময় হাতেনাতে ছয় চাঁদাবাজকে গ্রেপ্তার করে।

তারা বিভিন্ন গাড়িতে যাত্রী উঠিয়ে দিবে বলে চালকদের নিকট হতে চাঁদা আদায় করছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ