জেলার খবর

চট্টগ্রাম থেকে কৃষিপণ্য নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকায়

চট্টগ্রাম থেকে কৃষিপণ্য নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকায়
চট্টগ্রাম থেকে কৃষিপণ্য নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকায়

চট্টগ্রাম রেলস্টেশন থেকে কৃষিপণ্য ও কাঁচামাল নিয়ে ঢাকায় গেছে প্রথম পার্সেল ট্রেন। সীতাকুণ্ড ও ফেনী থেকে কৃষিপণ্য তুলে নেয়া হয় ট্রেনটিতে। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে বিকেল ৪টায় ঢাকায় পৌঁছে ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল এক্সপ্রেস ট্রেনটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রুটে সপ্তাহে সাত দিন এ পার্সেল ট্রেন চলবে। আর যশোর-ঢাকা রুটে চলবে সপ্তাহে তিনদিন।

চট্টগ্রাম থেকে পার্সেল নিয়ে প্রথম ট্রেনটি ঢাকায় এলো। ট্রেনটিতে ফার্নিচার, জুতা ও বিভিন্ন মালামালের পাশাপাশি কৃষিপণ্য ও কাঁচামাল রয়েছে বলে জানান তিনি। বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ