জেলার খবর

আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার

আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার
আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে রাজধানীর আরামবাগের টি এন্ড টি কলেজের সামনে থেকে খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদ (৩৯) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খালেদ সাইফুল্লাহ আনসার আল ইসলামের হয়ে তার সমমনা উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করে দেশব্যাপী উগ্রপন্থী জিহাদি কথা সম্বলিত বয়ান প্রচার করছে এবং রিক্রুটমেন্ট চালাচ্ছে।

তিনি আরও জানান, খালেদ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ