জেলার খবর

চাটখিলে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চাটখিলে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চাটখিলে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফিরোজ।

পুলিশের দাবি, নিহত ফিরোজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার হাটপুকুরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চাটখিল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ