জেলার খবর

শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রাম চিকিৎসককে গণপিটুনি

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

গোপালগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি সোলায়মান শাহ (৫০) নামে এক গ্রাম চিকিৎসককে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কুঞ্জবন গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরের হয়রত আলী শাহর ছেলে। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি কুঞ্জবন গ্রামে ওষুধের দোকান খুলে স্থানীয়দের চিকিৎসা করে আসছিলেন।

নির্যাতিত শিশুটি উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ওই শিশুর মা বলেন, সম্প্রতি মেয়ের শরীরে এলার্জি দেখা দেয়। শনিবার দুপুরে তাকে নিয়ে বাড়ির পাশে ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে যাই। চিকিৎসক ব্যস্ত থাকায় তিনি মেয়েকে সেখানে রেখে বাড়ির উঠানে শুকাতে দেয়া ধান দেখভাল করতে থাকেন। এ সুযোগে ওই চিকিৎসক মেয়েকে ঘরে নিয়ে বিস্কুট খেতে দিয়ে ধর্ষণে চেষ্টা করেন। মেয়ে চিকিৎসকরে ঘর থেকে বেড়িয়ে এসেই তাকে সব খুলে বলে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে তিনি মামলা করবেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা গ্রাম চিকিৎসককে আটক করে আমাদের খবর দেয়। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ