জেলার খবর

নওগাঁয় দুই এমপিসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁয় দুই এমপিসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে
নওগাঁয় দুই এমপিসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় দুই জন এমপি, ডিসি, এসপি, জেলা সিভিল সার্জনসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ।

জেলা ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ জানান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার গত ২৭ এপ্রিল সকালে অনুষ্ঠিত করোনা সংকট মোকাবেলায় ত্রাণের সমন্বয়, বোরো মৌসুমের ধান কাটাসহ নানাবিধ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগদান করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনফারেন্স চলাকালীন আক্রান্ত সাংসদের সংস্পর্শে এসেছিলেন নওগাঁ-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ও জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান। এরপর গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় যান এবং সরকারি ন্যাম ভবনে (সংসদ সদস্য ভবন) উঠেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয় এবং সেই সাথে হালকা কাশি হচ্ছিল। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। যেখানে করোনাভাইরাস পজেটিভ আসে বলে জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান জানান, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আমাদের সংস্পর্শে অন্যদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে। / বিডিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ