জেলার খবর

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

গাজীপুরে ইট বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতের না-সুনীল চন্দ্র বর্মন (৫০)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকায়।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এস আই চান মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে মাওনাগামী ইটবোঝাই ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত ও অটোরিকশার দুইজন যাত্রী আহত হয়। গুরুতর আহত ফয়সাল আহমেদ ও লোকমান হোসেনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ