জেলার খবর

আদাবরে বাসায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

আদাবরে বাসায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ
আদাবরে বাসায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

রাজধানীর আদাবর এলাকার বাসা থেকে থেকে পুলিশের এক এএসআইর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ আফরিন আক্তার মুন্নি (২৮) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর স্বামীর নাম নজরুল ইসলাম রবিন। তিনি এএসআই হিসেবে আদবর থানায় কর্মরত।

পুলিশ বলছে, আফরিন আত্মহত্যা করেছেন। তবে আফরিনের পরিবার দাবি করছে, তাকে মেরে আত্মহত্যার গল্প সাজিয়েছেন নজরুল। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

আদাবর থানা পুলিশ জানায়, এএসআই নজরুল থানার অদূরে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকেন। পারিবারিক কলহের কারণে সোমবার সন্ধ্যার দিকে বাসার একটি কক্ষে স্ত্রী আফরিন গলায় ফাঁস দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

আফরিনের চাচা মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, নজরুলের সঙ্গে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। মোবাইল ফোনে আফরিন তা দেখে ফেলায় নজরুল তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়। গত দুই বছর ধরে এসব নিয়ে পারিবারিক কলহ চলছিল। নজরুল প্রায়শই আফরিনকে মারধর করতো। গত রবিবারও নজরুল বেধড়ক পিটিয়ে আফরিনকে বাসা থেকে বের করে দেয়। পুলিশ কর্মকর্তা বলে তার কিছুই হবে না বলেও হুমকি দেয়। সোমবারও তাকে মেরে পরে আত্মহত্যার নাটক সাজায়।

চাচার দাবি, ঘটনার পর আদাবর থানা পুলিশও বিষয়টি লুকানোর চেষ্টা করে। নজরুলের সহকর্মীরা বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

অবশ্য আদাবর থানার ওসি কাজী শাহেদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে এএসআই নজরুলের স্ত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এরপরও তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ