জেলার খবর

নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের নলডাঙ্গায় ইউসুব আলী টুটুল নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় টুটুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত ইউসুব আলী টুটুল (৪২) উপজেলার ধামনপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউসুব আলী টুটুল বসে ছিল। এসময় একদল দুর্বৃত্ত টুটুলকে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় টুটুলকে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দাবি করেন, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মীর লোকমান হাকিমের তিন ছেলে ও তার দুই ভাতিজা টুটুলকে কুপিয়ে জখম করেছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, ঘটনাস্থলে তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে। / বিডিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ