জেলার খবর

ইয়াবা সেবনে বাধা দেয়ায় উখিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

ইয়াবা সেবনে বাধা দেয়ায় উখিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
ইয়াবা সেবনে বাধা দেয়ায় উখিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম রুবেল (২০)।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের মালভিটাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল একই ইউনিয়নের খালকাচাপাড়া গ্রামের ফজল করিমের ছেলে।

জানা গেছে, দুই-তিন মাস আগে ইয়াবা সেবনে বাধা দেয়ার ঘটনায় লাদেন, মাহবুবসহ মাদকসেবীরা রুবেলের ওপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে এ ঘটনায় রুবেল বাদী হয়ে নুরুল ইসলাম, লাদেনসহ পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ করেন।

ওই ঘটনা কেন্দ্র করে মাদকসেবী নুরুল ইসলাম, লাদেন ও মাহবুব সোমবার উখিয়া মালভিটা এলাকায় রুবেলের কর্মস্থল দর্জির দোকানে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল, পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ