কক্সবাজারের টেকনাফে অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে তিনজন চিহ্নিত ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আজ বুধবার ভোরে উপজেলার হ্নীলা রঙ্গিখালী গাজী পাহাড়ে অবৈধ অস্ত্র তৈরীর কারখানা, মাদক চোরাচালান, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের কেন্দ্রস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় উভয়পক্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিহতরা হলেন, রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বইদ্যের পুত্র নুরুল আলম (৪০), ছৈয়দ আলম (৩৫) ও শব্বির আহমদের পুত্র আব্দুল মোনাফ (২০)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। / ই
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: