জেলার খবর

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

উখিয়ায় বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত
উখিয়ায় বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাদেক (২২)।

বিজিবির দাবি, নিহত সাদেক রোহিঙ্গা মাদককারবারি। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ