জেলার খবর

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৯

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৯
ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৯

সিলেটের ওসমানীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ইফতারে সময় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।

নিহত শিপন আহমদ ঈশ্রাগ্রাই গ্রামের আশিক মিয়া ছেলে।

আহতরা হলেন- ঈশাগ্রাই গ্রামের গ্রামের আশিক আলী, আশিক আলীর ছেলে, রিপন আহমদ, আব্দুল হক, আব্দুস সালাম, আনহার মিয়া, নজির মিয়া ও নজির মিয়ার ছোট এক শিশু সহ অজ্ঞাতনামা আরো ৭জন। আহতদের মধ্যে আশিক মিয়া ও আব্দুল হকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ঈশাগ্রাই গ্রামের জয়নুল হক ধন মিয়ার সাথে একই গ্রামের শিপনের (নিহত) বাবা আশিক আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আশিক আলী গংরা গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরতে গেলেও ধন মিয়ার পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। বুধবার বিকেল থেকে ইউপি সদস্য ধন মিয়ার পক্ষের এলাইচ মিয়ার সাথে আশিক মিয়ার পক্ষের ছোরাব মিয়ার মধ্যে গরুর ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের ৮/১০ মিনিটি পূর্বে জয়নুল হক ধন মিয়ার নেতৃত্বে এক পক্ষ এবং আশিক আলীর নেতৃত্বে অপর পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধন মিয়ার পক্ষের লোকজন শিপন আহমদের বুকে দেশী অস্ত্র (সুলফি) দিয়ে আঘাত করে। সংঘর্ষ চলাকালে শিপনসহ উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিপন মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে রাত সাড়ে ৭টার সময় হাসপাতালে শিপন মারা যায়।

নিহত শিপনের চাচা রানা মিয়া বলেন, আমার ভাইয়ের রাস্তা ধন মিয়া পাকা দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। আজ এলাইছ মিয়ার সাথে ছোরাব মিয়ার ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাইয়ের উপর হামলা করে এলাইচ। এ সময় ধন মিয়া এলাইচের পক্ষ নিয়ে আমার ভাই ভাতিজাদের উপর হামলা চালায় ধন মিয়া নিজে ধারালো সুলফি দিয়ে আমার ভাতিজাকে আঘাত করে হত্যা করে। আমি বাধা দিয়েও ধন মিয়াকে আটকাতে পারিনি। আমি আমার ভাতিজার হত্যার বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ