জেলার খবর

ত্রাণ বণ্টনে মারামারি, প্রাণ গেল আ.লীগ নেতার

ত্রাণ বণ্টনে মারামারি, প্রাণ গেল আ.লীগ নেতার
ত্রাণ বণ্টনে মারামারি, প্রাণ গেল আ.লীগ নেতার

ত্রাণ বণ্টন নিয়ে কথাকাটাকাটির জেরে যুবকদের কিল-ঘুষিতে প্রাণ গেল মো. বখতিয়ার সিকদার (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতার। বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বকশি সিকদার বাড়ির মৃত মনির আহাম্মদের ছেলে।

বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযাগ করে। এসময় ওই স্থানে উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যে আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

উক্ত এলাকার বাসিন্দা যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথাকাটাটির জেরে রানাসহ আcvf ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বখতিয়ার।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ