জেলার খবর

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘুমন্ত ২ ভাই নিহত

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘুমন্ত ২ ভাই নিহত
বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘুমন্ত ২ ভাই নিহত

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার সকাল ৬টার দিকে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মাসনুন (১৩) ও জিসান (৮)। গুরুতর আহত অন্তঃসত্ত্বার নাম লাবনী (৩০)।

আহত অন্যরা হলেন- সহিদ (৪৫), নাবিলা (৮), রুবেল শেখ (২৮), লেকমত শেখ (৫৫) ও তামান্না (১২)।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, রাতে দুই ভাই বাড়ির নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপর ঘুমিয়ে ছিল। সকাল ৬টার দিকে বিস্ফোরণে ঘটনাস্থলে দুই ভাই নিহত হয়।

বিস্ফোরণে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ