সিরাজগঞ্জর কাজিপুর উপজেলার চরাঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক কালবৈশাখী বয়ে যায়। এতে চরগিরিশ ইউনিয়নের বেশকটি গ্রামের ঘরবাড়ি, গাছাপালার ক্ষতি হয়েছে। বিশেষ করে রাজনাথপুর বাজার ও তার আশপাশের ঘরবাড়ি, গাছাপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারসংলগ্ন ভোলার দিয়ার গ্রামের আবু বক্কার চাকলাদারের নির্মাণাধীন একটি আধাপাকা টিনশেড মার্কেট উড়ে গেছে। টিনগুলো এমনভাবে দুমড়ে-মুচড়ে গেছে যা আর কোনো কাজেই আসবে না।
ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিকের পুত্র হেলাল চাকলাদার জানান, ‘তিন লাখ টাকা খরচ করে মাত্র ঘরগুলোর কাজ শেষ করেছিলাম। ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ঝড়ে ওই মার্কেটসহ বেশকিছু ঘরবাড়ি ও গাছাপালার ক্ষতি হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: