কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নুর মোহম্মদ (২৮) ও মো. রফিক (২৬)। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ মাদক চোরাচালানের খবর পেয়ে উলুবনিয়া এলাকায় পৌঁছায়। পরে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: