জেলার খবর

বালু বোঝাই ট্রাক কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ

ছবিঃ ইত্তেফাক
ছবিঃ ইত্তেফাক

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে বালু বোঝাই ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরে দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পরে, এতে ট্রাকের চাপা ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ