জেলার খবর

গাজীপুরে মুক্তিপণ না দেয়ায় শিশু হত্যা, গ্রেফতার ২

গাজীপুরে মুক্তিপণ না দেয়ায় শিশু হত্যা, গ্রেফতার ২
গাজীপুরে মুক্তিপণ না দেয়ায় শিশু হত্যা, গ্রেফতার ২

গাজীপুরে অপহরণের পর ৩ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। নিহত ওই শিশু গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন সুলতানা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাহবুব ময়মনসিংহ জেলার ধুবাউরা থানার পূর্ব শ্রীপুর আকন্দপাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং রাব্বি নেত্রকোনা জেলা কেন্দুয়া থানার বালুরচ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় আবুল কালামের বাড়িতে পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো জাহাঙ্গীর আলম। সেখানে থেকে তিনি একটি খাবার হোটেলের ব্যবসা করতেন। শনিবার সকালে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শারমিন। কিন্তু এরই মধ্যে তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া মাহবুব (২৭) ও রাব্বি (২০) অপহরণ করে শারমিন সুলতানাকে। পরে তাদের ভাড়া বাসায় আটকে রাখে। এক পর্যায়ে শারমিনের পিতা জাহাঙ্গীর আলমের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যদিকে শারমিনকে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে। এরই মধ্যে মাহবুব ও রাব্বির ভাড়া বাসার কক্ষের টয়লেটে শারমিনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাবেদুল ইসলাম জানান, নিহত শিশু শারমিন সুলতানার পিতার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এক পর্যায়ে শিশু শারমিন কান্নাকাটি করলে তাকে টয়লেটে নিয়ে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ অপহরণকারীদের ভাড়া বাসার টয়লেটে লুকিয়ে রাখে। এ ঘটনায় মাহবুব ও রাব্বি নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা ট্রাকের দৈনিক ভিক্তিক লেবারের কাজ করতো। তাদের হাতে টাকা পয়সা নেই বলে ওই শিশুকে টাকা পাওয়ার আশায় অপহরণ করেছিল তারা পুলিশকে জানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। / বিডিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ