জেলার খবর

গড়াই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৬
উল্লাপাড়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর মাহিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোবরার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিম উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের আকতার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর দেড়টার দিকে মাহিম তার বন্ধুদের সাথে বাড়ির সন্নিকটে গড়াই নদীতে গোসল করতে যায়। সবাই উঠে আসলেও মাহিমকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হন। পরে রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়রা মাহিমের মরদেহ উদ্ধার করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ