জেলার খবর

উল্লাপাড়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৬

উল্লাপাড়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৬
উল্লাপাড়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের রফিক ও বরাত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে রফিক সকালে তার দলবল নিয়ে বরাত আলীর জমি থেকে জোর করে ধান কাটতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সলঙ্গা থানার ওসি জেড জেড এম তাজুল হুদা জানান, তারুটিয়া গ্রামে দুই পক্ষের মারামারির বিষয়টি তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ থানায় মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ