দিনাজপুরের ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলনকে মারপিটের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চার যুবনেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা চত্বরে পৌরসভার মেয়র আ. ছাত্তার মিলনকে মারপিট করে যুবলীগের সভাপতিসহ ১০-১২ জন। আটক নেতাদের শাস্তির দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে করোনার প্রভাবে কর্মহীন গরীব ও অসহায় লোকজনের মাঝে পৌরসভায় ত্রাণ দেয়াকে কেন্দ্র করে মেয়র ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুরসহ ১০/১২ জনের দলে একটি গ্রুপ নিয়ে মেয়রের সাথে বাক-বিতণ্ডা হয়। এরপর বিকেলে ঘোড়াঘাট উপজেলা চত্বরে মেয়রকে মারপিট করা হয় বলে অভিযোগ করেন মেয়রের লোকজন। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: