জেলার খবর

কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (১০) ও সোমাইয়া আক্তার (৬) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার পানাইয়ার পাড় গ্রামে মঙ্গলবার (১২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুদের বাবা বাবুল মিয়া জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শিশুদের মা কোরআন শরীফ তেলোয়াত করছিলেন। এরই ফাঁকে ঘটনাটি ঘটে। পরে দুই শিশুর মাসহ স্বজনেরা তাদের ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠতে দেখে। এ সময় স্বজনেরা পানিতে নেমে খুঁজতে গেলে অপর শিশু বোনের লাশও পুকুরের পানিতে ভেসে উঠে।

পরে দুই বোনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর কতর্ব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে শিশুরা অথৈ পানিতে ডুবে মারা যায়। এ ঘটনার পর বাবুল মিয়ার বাড়িতে শোকের মাতম চলছে। দুই মেয়েকে হারিয়ে বাবা বাবুল মিয়া মানসিক ভাবেভেঙে পড়েন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ