জেলার খবর

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা
খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

খিলগাঁও থানাধীন মাদানী ঝিলপাড় এলাকায় ইট-বালু সরবরাহকারী এক ঠিকাদারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত ৯ টার দিকে একদল দুর্বৃত্ত আবুল বাশার তালুকদারের (৩২) ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা রাত দশ টায় মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদানীঝিল এলাকায় সাইফুল গ্রুপের জাহিদুলসহ ৫/৭জন পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালায়। নিহত আবুল বাশার তালুকদার মাদারীপুর সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। খিলগাঁওয়ের ৪১৫/১, উত্তর গোড়ান নবীনবাগ এলাকায় থাকতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ