জেলার খবর

শিবচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিবচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে কালাম ঘরামী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালাম ঘরামী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রামের নুরু ঘরামীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৬টায় নিজ বাড়ির পাশে বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে রাত তিনটার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ভোর ৬টার দিকে শিবচর থানার পুলিশের উপ পরিদর্শক রইছ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।

মৃতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার চাচাতো ভাই হারুন ঘরামী ‘কথা আছে’ বলে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও কালাম ঘরামী ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় চাচাতো ভাই হারুন ঘরামীকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পায়নি নিহত কালাম ঘরামীর পরিবার।

নিহ‌ত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমিজমা নিয়ে তার ভাতিজা হারুনের সাথে অনেকদিন ধরেই তাদের বিরোধ চলে আসছিল। রাতে হারুন তার ছেলেকে ডেকে নিয়ে গেছে। আর সকালে ছেলের মরদেহ পেলেন পাশের বাগানে। তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ