জেলার খবর

যশোরে কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত নারী

যশোরে কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত নারী
যশোরে কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত নারী

যশোর জেনেসিস হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত এক অন্তঃসত্ত্বা নারী (২৮)। তিনি একবার করোনাভাইরাস মুক্ত হওয়ার পর ফের করোনায় আক্রান্ত হন।

বুধবার (১৩ মে) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই নবজাতকের জন্ম দেন।

অস্ত্রোপচার করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের সার্জন ডা. নিলুফার ইসলাম এমিলি। এসময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মা ও নবজাতক সুস্থ আছেন। করোনা আক্রান্ত মায়ের কাছ থেকে শিশুকে আলাদা শয্যায় রাখা হয়েছে। অস্ত্রোপচার টিমে থাকা দুই চিকিৎসক ও একজন সেবিকাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ৯ মে চৌগাছা উপজেলার বানরহুদা গ্রামের করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা এই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

গাইনী সার্জন ডা. নিলুফার ইসলাম এমিলি জানিয়েছেন, ঢাকার বাইরে যশোরে করোনা আক্রান্ত রোগীর প্রথম অস্ত্রোপচার করা হলো।

ডা. এমিলি বলেন, ‘প্রথমে নিজের ও পরিবারের কথা চিন্তা করে মানসিকভাবে দুর্বল হয়েছিলাম। পরে ভয়কে জয় করেই রোগীর অস্ত্রোপচারের জন্য মনকে শক্ত করি।'

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সরকারি খরচে করোনায় আক্রান্ত এ নারীর সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল এই গৃহবধূ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গ সন্দেহজনক হলে ২১ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে যান। ২৩ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। এরপর তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ৫ ও ৯ মে দুইবারের পরীক্ষার ফলাফলেই দেখা যায় তার করোনা নেগেটিভ। ৯ মে তাকে যশোর সিভিল সার্জন অফিসে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনামুক্ত ঘোষণা করে মেডিক্যাল সনদপত্র দেয়া হয়। এরপর সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। কিন্তু অস্ত্রোপচারের আগেই গত ১২ মে ফের তার করোনা পজেটিভ ফলাফল আসে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ