জেলার খবর

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর বনানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত জলিল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর টিএনটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

তিনি বলেন, ‘বনানী টিএনটি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময়কালে গতরাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিল নিহত হয়েছেন।’

এএসপি সুজয় সরকার আরও জানান, এ সময় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ