জেলার খবর

লালমনিরহাটে ২ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

লালমনিরহাটে ২ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
লালমনিরহাটে ২ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

লালমনিরহাটে এনএসআইয়ের ভুয়া দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের জেলা পরিষদের ডাক বাংলো এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

তারা হলেন- ভুয়া এনএসআইয়ের সহকারী পরিচালক (এডি) পরিচয় দেয়া মোঃ আরিফুল ইসলাম সুজন (২৬) ও খাজা রাশেদ (রাশেদ বাবু) (৩৩)। সুজন আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার আপিয়ার রহমানের ছেলে ও রাশেদ জেলা শহরের সাহেব পাড়ার মৃত নুরুল হকের ছেলে।

আটককৃত সুজনের কাছ হতে এনএসআইয়ের ভুয়া এডি পদমর্যাদার পরিচয় পত্র ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার স্টাফ রির্পোটারের কার্ড পাওয়া গেছে। এছাড়া রাশেদ বাবুর কাছ থেকে অনলাইন পত্রিকা ডেইলি নব বিজয়ের স্টাফ রির্পোটার ও বিজ্ঞাপন ম্যানেজারের কার্ড পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ডাঃ মোহাম্মদ ওমর ইবনে হাসানের বিরুদ্ধে একটি নারী ঘটিত বিষয়ের সূত্র ধরে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন ফোর্স (এনএসআই) এর কর্মকর্তা পরিচয়ে কয়েক যুবক অনৈতিক সুবিধা আদায় করতে ডাক বাংলোয় যায়। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দুইজনকে হাতে নাতে আটক করেন। বাকি ৮/১০জন যুবক পালিয়ে যায়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে জনৈকা নারী শ্লীলতাহানির অভিযোগ এনে সদর থানায় গত ১৩ মে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩১। লালমনিরহাট সদর থানার ওসি মোঃ মাহাফুজ আলম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ