জেলার খবর

সিলেটে সাংবাদিকদের ছাত্রলীগ নেতার হুমকি, থানায় জিডি

সিলেটে সাংবাদিকদের ছাত্রলীগ নেতার হুমকি, থানায় জিডি
সিলেটে সাংবাদিকদের ছাত্রলীগ নেতার হুমকি, থানায় জিডি

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটে কর্মরত সাংবাদিকদের মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৭৮) করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে একটি কল আসে। ফোন করেই জনৈক ব্যক্তি তাকে এবং তার সহকর্মী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এছাড়াও ওই ব্যক্তি অশ্লীল ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন এবং গণমাধ্যম নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলেন।

তার পরিচয় জানতে চাইলে ঐ ব্যক্তি নাম বলেন, সাদিক এবং নিজেকে সিলেট ল’ কলেজ ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন। ল’ কলেজ ছাত্রলীগ নিয়েও সাংবাদিকরা বেশি বাড়াবাড়ি করছেন বলে গালিগালাজ করতে থাকেন তিনি।

এমন হুমকির পর তিনি ও তার সহকর্মী সাংবাদিকরা নিরাপত্তার অভাববোধ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন শাহ্ দিদার আলম নবেল।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ল’ কলেজ ছাত্রলীগ নেতা সাদিক পূর্বে কলেজে চাঁদাবাজির ঘটনায় অধ্যক্ষের দেয়া মামলায় আসামি ছিল। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন যায়গায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ