জেলার খবর

শীতলক্ষ্যায় পড়ে নিখোঁজের ২৬ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় পড়ে নিখোঁজের ২৬ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার
শীতলক্ষ্যায় পড়ে নিখোঁজের ২৬ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনায় নৌকা থেকে পড়ে নিখোঁজের ২৬ঘন্টা পর দোকান কর্মচারী এক যুবকের লাশ শুক্রবার বিকেলে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম সানি (২২)। শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় এক ভাঙ্গারীর দোকানে (পুরাতন মালামালের) কাজ করতো।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ম্যানেজার রাম প্রাসাদ পাল জানান, শ্রীপুরের বরমী বাজার খেয়া ঘাট থেকে বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে কাজের উদ্দেশ্যে ত্রিমোহনী এলাকার যাচ্ছিল সানি। পথে নান্দিয়াসাঙ্গুইন এলাকায় পৌঁছলে অসাবধানতাবশতঃ নৌকা থেকে সে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় নি। খবর পেয়ে রাতেই টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে পরদিন শুক্রবার বিকেলে প্রায় ২৬ ঘন্টা পর ওই নদীর ভাটি এলাকা হতে সানির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ