রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় এমরান সেখ (২৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা নার্সারি বাগানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রির চরচাঁদপুর গ্রামের আবদুল হাই সেখের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, শনিবার ভোরে ট্রাক ও অটোটি কুষ্টিয়ার দিকে পাল্লা দিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকটি অটোকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক এমরান সেখ নিহত হন।
দুমরে-মুচরে যাওয়া অটো ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: