জেলার খবর

নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. জাহাঙ্গীর মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের বাড্ডা এলাকার মৃত লিল মিয়ার ছেলে। শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। এরপর রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাদৈর-কুড়িনাল সড়কে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের কপালে ও মুখে এলোপাতাড়ি কোপায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের জমির কাদামাটিতে ফেলে দিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। / বা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ